রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধী সাব্যস্ত হওয়ায় ছয়জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এই দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকার মো. রুবেল, জাকিরাবাদের মো. জয়নাল আবেদীন, দক্ষিণ ঘাটচেক এলাকার মো. সাইফুল ইসলাম, চন্দ্রঘোনার মো. করিম, মরিয়ম নগরের মো. আব্দুর রশিদ এবং মিতিঙ্গাছড়ির মো. লিটন।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





