রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার পোমরা ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পোমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালিরহাট বাজার থেকে বার আউলিয়া মাজারগামী সুইচগেট সংলগ্ন পাকা সড়কের ওপর সন্দেহভাজন হিসেবে আমির হোসেন (২৩) নামের এক যুবককে আটক করা হয়।

আটক আমির হোসেন পোমরা ইউনিয়নের বারো আউলিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার গোলাম হোসেন ওরফে আবুল হোসেনের ছেলে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top