রাঙ্গুনিয়ায় বাজারে মোবাইল কোর্ট, ২ ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়ম তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান বলেন, রমজান মাসে সাধারণ মানুষের নাগালের বাইরে যেন দ্রব্যমূল্য না যায়, সে লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করলে বা অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top