পড়া হয়েছে: 56
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুর (৪৭) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার হওয়া মো. মনসুর রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, রাউজান থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মনসুর রাউজান এলাকায় অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
শুক্রবার রাতে রাউজান পৌরসভার গহিরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





