পড়া হয়েছে: 83
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান থানায় দায়ের করা কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি টিপু (৩২)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রবিবার (৩ মে) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার নিমসার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার টিপু রাউজান উপজেলার রহমতপাড়া এলাকার বাসিন্দা এবং করিম ওরফে চুনা করিমের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





