চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলার নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন কদলপুর হামিদীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হাফেজ মো. আবু জাফর সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন উত্তসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ওসমান গনি।
ত্রি-বার্ষিক কাউঞ্চিলে সহ-সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মো. আবুল হাসেম, প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক নির্বাচিত হন মুফাসসির মাওলানা মো. গিয়াস উদ্দি, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সুপার কাজী মাওলানা মো. আবুল বশর,মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.হাছান, অর্থ সম্পাদক প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ আবদুল মন্নান, হিসাব নিরীক্ষক মো. হানিফ,দপ্তর সম্পাদক মাওলানা মো. শওকত হোসাইন, শিক্ষা ও শিক্ষক কল্যান সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সৈয়দ মোঃ ফোরকান উদ্দিন, নির্বাহি সদস্য নির্বাচিত হন মো. নাছির উদ্দিন ও মো. মিসবাহ উদ্দিন।
এদিকে জমিয়তুল মোদার্রেছীন বাংলাদেশ রাউজান উপজেলার কার্যালয়ে নতুন কার্যকরি কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নোয়াজিষপুর অদুদীয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও প্রধান নির্বাচন কমিশন আল্লামা আবদুল মান্নান।
এ সময় বিদায়ী সেক্রেটারী ভাইস প্রন্সিপাল কাজী মাওলানা ইউনুচ রেজভী, দায়িত্বশীল মাওলানা আবদুল হাই, অধ্যাপক মো. নাছির উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, নির্বাচন কমিশন সচিব অধ্যাপক ফখরুল আলম, মো.খালেদ চৌঃ, মো. আনোয়ার হোসেন, মো. আলমঙ্গীর, পলাশ ভট্টচার্য, মো. ইউসুফ, এ টি এম সালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





