রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলাে পুকুরে ডুবে মো. রোহান উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৮ মিনিটের দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর খানকা শরীফের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ওই খানকা শরীফের একজন শিক্ষার্থী। তার বাড়ি কদলপুর এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে সাঁতার জানত না।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুপুরে গোসল করতে পুকুরে নামার কিছুক্ষণ পর হঠাৎ পানিতে তলিয়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে। পরে বেলা পৌনে ১টার দিকে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top