চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটার সংলগ্ন জমিতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত চৌধুরী মিয়া ওই এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






