মালয়েশিয়া থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এফবিআই!
শিশু যৌন নিপীড়ন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া কর্তৃপক্ষের সহায়তায় গ্রেপ্তারের পর বাংলাদেশি এক নাগরিককে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে ২৮ বছর বয়সী জোবাইদুল আমিনকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নেওয়া হয়।

মালয়েশিয়ার পত্রিকা ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, আলাস্কায় আজই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে।

তদন্ত ও গ্রেপ্তারে সহযোগিতার জন্য মালয়েশিয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্যাটেল বলেন, ‘আমাদের কুয়ালালামপুর অফিস, মালয়েশিয়া সরকার এবং দেশজুড়ে আমাদের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ, যারা তদন্ত ও গ্রেপ্তারে সহায়তা করেছেন।’

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে প্যাটেল কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় মালয়েশিয়ার একটি রানওয়েতে তিনজন এফবিআই কর্মকর্তা অভিযুক্তকে একটি ব্যক্তিগত বিমানের দিকে নিয়ে যাচ্ছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top