পড়া হয়েছে: 43
চাটগাঁ নিউজ ডেস্ক : বোয়ালখালীতে মদপান করে মাতলামি করায় ৪ জনকে জরিমানাসহ ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন।
এর আগে উপজেলার ফুলতল এলাকায় অভিযান চালিয়ে পূর্ব গোমদণ্ডী দাসপাড়ার সুবল বড়ুয়ার ছেলে মৃণাল বড়ুয়া (৪৭), আবুল কালামের ছেলে মো. ওসমাণ গণি (৪৭), কধুরখীল এলাকার লাল মিয়ার ছেলে ইনতাজুর রহমান (৩৫) এবং পূর্ব কালুরঘাট এলাকার আইয়ুব মিয়ার ছেলে মো. ইকবালকে (৩২) আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী চারটি মামলায় চারজনের প্রত্যেককে ৫০ টাকা করে ২০০ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





