মধুমাসে চট্টগ্রামে মৌসুমী ফলের সমারোহে জমে উঠেছে বেচাকেনা

হৃদিতা চক্রবর্তী: মধুমাসে মৌসুমী ফলের সুঘ্রাণে মাতোয়ারা বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া হওয়ায়  ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদা সবসময় বেশি থাকে। তাইতো বিভিন্ন অঞ্চল থেকে নগরীতে ট্রাকে-ট্রাকে ঢুকছে ফলমূল, যেখানে রয়েছে আম-জাম-কাঠাঁল-লিচু-আনারস থেকে শুরু করে জামরুল-তালশাঁস। আর এসব ফলমূল পাইকারি ও খুচরা বিক্রিতে জমজমাট নগরীর পুরাতন রেল স্টেশন রোডের ফলমন্ডি এলাকা।

সরেজমিনে দেখা যায়, নগরীর পুরাতন রেল স্টেশন রোডের দুই পাশেই  সারি সারি লাইনে তাল ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন আর হাক ডাকছেন  তালশাঁস বিক্রির। এর পরেই রয়েছেন কাঁঠাল ও আনাসর বিক্রেতা। আর একটু ভিতরে ঢুকলেই দেখা যায় আম-লিচুর বিশাল সমারোহ নিয়ে বসে আছেন ক্রেতারা। যেখানে রয়েছে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালিসহ বিভিন্ন জাতের আম।

তাইতো মৌসুমী ফলের মৌ মৌ গন্ধে এখন ভরপুর চট্টগ্রামের ফল বিতান।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…..

 

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top