মগবাজারে ৬ নবজাতকের মৃত্যু: গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সিআইডির কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ মে) হাসপাতালটি পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে চিকিৎসায় অবহেলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সিআইডির বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কারিগরি দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top