চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান তাঁর নির্বাচনী এলাকায় টানানো সব ধরনের ব্যানার, ফেস্টুন ও পোস্টার দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনায় তিনি বলেন, নির্বাচনের পর পরিচ্ছন্ন ও শালীন পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। অপ্রয়োজনীয় প্রচারণা সামগ্রী জনদুর্ভোগ ও পরিবেশ দূষণের কারণ হতে পারে, তাই এগুলো অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, পরিবর্তনের সূচনা নিজেদের মধ্য থেকেই হওয়া উচিত। দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এবং নির্বাচন-পরবর্তী সময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত এ সংসদ সদস্যের মতে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এমন পদক্ষেপ ভবিষ্যতে রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
চাটগাঁ নিউজ/এমকেএন





