পড়া হয়েছে: 37
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মুরগির ঘর থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ওহিদুল ইসলামের মুরগির ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন জানান, মুরগি রাখার ঘরে হঠাৎ করে মেছো বাঘটি ঢুকে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সেটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, মেছো বাঘ আটকের খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেছে। পরবর্তীতে সেটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ বা অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





