বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে দিলীপ সর্দ্দার (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা গ্রামের দিলীপ সর্দ্দার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত দিলীপ সদ্দার্র উপজেলার ধোরলা গ্রামের দিলীপ সদ্দার্র বাড়ির মৃত নিকুঞ্জ সদ্দার্রের ছেলে।
নিহতের ছেলে রুপন সর্দ্দার বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঘর থেকে বের হয়ে ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে দুপুরে আমাদের বাড়ির কিছু দুরে সারোয়াতলী এলাকার পুকুরে ডুবন্ত অবস্থা দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খান বলেন, প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ





