বোয়ালখালীতে গভীর রাতে আগুনে পুড়ল হার্ডওয়্যার দোকান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পশ্চিম শাকপুরার গোলক মুন্সীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মো. আকতারের সেমিপাকা দোকানটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সোহেল রানা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top