পড়া হয়েছে: 92
বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভাণ্ডালজুড়ি খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রামসংলগ্ন ভাণ্ডালজুড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটি খালের পানিতে উপুড় হয়ে ভাসছিল। মৃত নারীর পরনে ছিল কালো রঙের সেলোয়ার-কামিজ এবং চুলে একটি ক্লিপ দেখা গেছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





