বোয়ালখালীতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

তিনি জানান, সরকার নির্ধারিত প্রতি লিটার অকটেনের মূল্য ১২০ টাকা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ১৫০ টাকা দরে বিক্রি করছিল। এ অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারার আওতায় ‘আল তায়েফ অয়েল স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, বোয়ালখালী থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top