চাটগাঁ নিউজ ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হবে বিশেষ নাটক “ভালোবাসার সৌরভ”। ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে নাটকটি সম্প্রচার হবে জানিয়েছেন নাটকটির পরিচালক মহসিন চৌধুরী।
নাটকে জ্যোতি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তার ধারণা কেউ তাকে খুন করবে। চিকিৎসক জাফর ও জ্যোতির মা সৌরভের সাহায্য চান। জ্যোতি সৌরভকে ‘সেভিয়ার’ হিসেবে দেখে, তাই তার মাধ্যমে জ্যোতির অতীতের অজানা কথা জানার চেষ্টা করে। কিন্তু সৌরভের বান্ধবী লোপা এই সম্পর্ক নিয়ে সন্দিহান। পুরোনো বন্ধু আদিত্যের সাথে লোপার দেখা হয়, যে তাকে সান্ত্বনা দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সৌরভ জ্যোতির বন্ধু হয়ে ওঠে। এভাবে গল্প এগোতে থাকে।
ভালোবাসার সৌরভ নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন মহসিন চৌধুরী, প্রযোজনা করেছেন ইয়াদ আহমেদ।
এতে অভিনয় করেছেন হাফিজুর রহমান সরুজ, মিলি মুন্সী, মহসিন চৌধুরী, এইচ এম আমিন, রেজাউল কবির চৌধুরী, সীমান্ত বড়ুয়া, তানিশা ইসলাম, সাজু বড়ুয়া, সাব্বির আহমেদ ও ওয়ারিশা গুনগুন।
চাটগাঁ নিউজ/এসএ





