বাস-মাইক্রো সংঘর্ষে দুই শিশুসহ নিহত ১২

চাটগাঁ নিউজ ডেস্ক: বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ এখনো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে জানা গেছে, সেখানে আটটি লাশ নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোংলা থেকে ছেড়ে আসা বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর।

ঘটনার বিবরণ দিয়ে ওসি জাফর আহমেদ বলেন, বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিন নারীসহ মাইক্রোবাসের চারজন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চাটগাঁ নিউজ/জেএইচ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top