বাসচাপায় পটিয়ায় দুমড়েমুচড়ে গেল তিন যানবাহন

চাটগাঁ নিউজ ডেস্ক : পটিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এ সময় এই তিনটি যানবাহনের চালক আহত হয়েছেন।

আজ শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমলমুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০) ও আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)। তাদের মধ্যে ইছমাইল ইজিবাইকের এবং অন্য দুজন অটোরিকশার চালক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, যাত্রীবাহী বাসটি দেশ ট্রাভেলসের। দুর্ঘটনার পর সেটি আটক করা হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top