পড়া হয়েছে: 206
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফ উল্লাহ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) দুপুর সোয়া ১টার দিকে শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আরিফ উল্লাহ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার নুরুল কবিরের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সন্দেহজনকভাবে চলাফেরা করায় পুলিশের নজরে আসে ওই যুবক। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন






