পড়া হয়েছে: 152
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করার জন্য প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





