পড়া হয়েছে: 37
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী থেকে হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করে। এ সময় সেখানে আগে থেকেই অপেক্ষমাণ বিপুলসংখ্যক সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে মাঠের আশপাশে জড়ো হওয়া মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়। হেলিকপ্টার থেকে নামার পর তিনি হাত নেড়ে উপস্থিত জনতার অভ্যর্থনার জবাব দেন।
পরে প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন।
চাটগাঁ নিউজ/এমকেএন





