বহদ্দারহাট থেকে ৯ মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে লিটন বিশ্বাস নামে একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানার আওতাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার লিটন বিশ্বাস কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা বাদল বিশ্বাসের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লিটন বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া অর্থঋণ ও অর্থজারি সংক্রান্ত মামলাসহ মোট ৯টি মামলায় আদালতের সাজা পরোয়ানা ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top