ফলমন্ডিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের ফলমন্ডিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মূল্যতালিকা হালনাগাদ করে প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান। তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। বাজার মনিটরিং জোরদার করতে এ ধরনের অভিযান পুরো রমজান মাসজুড়ে চলবে।

এ সময় জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top