ফটিকছড়ির সীমান্তে বিজিবির অভিযানে বিয়ার উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিয়ার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর পানুয়াছড়া বিওপি’র একটি টহলদল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

রামগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক সামশুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত নিরাপত্তা জোরদার রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top