ফটিকছড়িতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল, তবে শরীরে কোনো জামা ছিল না।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top