ফটিকছড়িতে চোখে মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণ লুটের চেষ্টা, আটক নারী

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে একটি স্বর্ণের দোকানে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যবসায়ী ও জনতার সহায়তায় অভিযুক্ত নারীকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশর কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সালমা আক্তার নামে ওই নারী স্বর্ণের দোকানে প্রবেশ করার পর হঠাৎ মরিচের গুঁড়া ছিটিয়ে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় দোকানের কর্মচারী ও আশপাশের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করেন।

আটক সালমা আক্তারের বাড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top