পড়া হয়েছে: 38
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনহাজ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মো. শহীদ ড্রাইভারের ছেলে।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মিনহাজ তার প্রয়োজনীয় কেনাকাটা শেষ করেছিলেন। তবে হঠাৎ রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





