ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবন হাট বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ নজরুল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাশার এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুরুল আলমসহ আরও দুজন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটি কাটাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে স্থানীয় ছাত্রদল কর্মী রিয়াদ ও তার সহযোগীদের দলীয় কার্যালয়ে ডেকে এনে নিষেধ করা হয়। এ বিষয়কে কেন্দ্র করে সেখানে উপস্থিত কিছু যুবক সিনিয়র নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন।
তিনি আরও জানান, বিষয়টি দলের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়েছি। বিস্তারিত এখনো জানা যায়নি।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






