ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক আলমগীর হোসেন বাহাদুর জানান, চোরেরা প্রথমে বসতঘরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের আলমিরার তালা ভেঙে সেখানে রাখা স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
তিনি জানান, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে তার মেয়ের সাড়ে ৮ ভরি এবং স্ত্রীর ৪ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






