ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি খুলে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করে।

একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের জ্ঞান ফেরার পর ঘটনার বিস্তারিত জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top