প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে নারী নিহত

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে চট্টগ্রাম নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাটের ১৩ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে পাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ছাড়পত্রে তার নাম পম্পী বড়ুয়া এবং গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে। এটি গত ২০ জানুয়ারি ইস্যু করা হয়েছিল।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এরপর ওই ট্রেনে এক নারী কাটা পড়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াছিন/এসএ

Scroll to Top