চাটগাঁ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়েই পরস্পরের কুশল বিনিময় করেন এবং দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় বিমান বাহিনী প্রধান বাহিনীর চলমান কার্যক্রম, আধুনিকায়ন পরিকল্পনা এবং সক্ষমতা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং দেশের আকাশসীমা সুরক্ষা ও দুর্যোগকালীন পরিস্থিতিতে বিমান বাহিনীর পেশাদারিত্ব ও সাহসী ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
চাটগাঁ নিউজ/এমকেএন






