পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে শহীদ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কেবল জনপ্রতিনিধি নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফেরার পরপরই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে অনুভব করেছি, গত ১৭ বছর বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন শহীদ পরিবারের সদস্যরা।

পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক। পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠে।

এ সময় জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top