পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধনমন্ত্রীর শ্রদ্ধা

চাটগাঁ নিউজ ডেস্ক : পিলখানায় সেনা হত্যাকাণ্ডে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিডিআর সদর দফতর বনানীতে অবস্থিত শহীদদের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন তারা।

পুষ্পাঞ্জলি অর্পণের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

এসময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ বিমান বাহিনী প্রধান এবং নৌ-বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় অবস্থিত তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড। দুই দিনের এই বিদ্রোহ ও হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনাটি শুধু সেনাবাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্য ছিল গভীর শোক ও ক্ষতের স্মারক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top