পাহাড়তলীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় একটি পুকুর থেকে শুক্কুর (৪৮) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সকালে কাজী মসজিদ সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুক্কুর হাজিক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে বলে জানা গেছে।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তার চোখে হালকা আঘাতের চিহ্ন দেখা গেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top