পড়া হয়েছে: 34
ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বছরে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
আসন্ন এই সিরিজের জন্য আজ বৃৃহস্পতিবার (৫ মার্চ) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সসবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি, শামীম পাটোয়ারী। দীর্ঘদিন পর দলে ফিরেছেন আফিফ হোসেন।
বাংলাদেশ দল :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
চাটগাঁ নিউজ/এমকেএন





