পড়া হয়েছে: 61
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নূর বক্স (৫৮), মো. বেলাল (১৯) এবং মো. জাহিম (১৮)। তারা সবাই চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি করা হয়। এ সময় কয়লা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের প্রায় ৩ টন চোরাই কয়লা এবং বোটসহ তিনজনকে আটক করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





