পড়া হয়েছে: 8
পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী এবং মারামারি মামলার আরও একজনসহ মোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— পুলক মল্লিক (৪৮), অজয় দাশ (৪০) এবং মাশরাফি মাহমুদ মাহিন (১৯)।
পুলিশ জানায়, পটিয়া থানা এলাকার রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) থোয়াইছামং চাক নোয়ন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পুলক মল্লিক ও অজয় দাশকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেন।
এছাড়া মারামারি মামলার এজাহারনামীয় আসামি মাশরাফি মাহমুদ মাহিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





