চাটগাঁ নিউজ ডেস্ক : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী ও বেকারি পণ্য তৈরি ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ মার্চ) নগরের বহদ্দারহাট এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা কারখানায় ইফতার ও বেকারি পণ্য তৈরি, বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার ও মেয়াদবিহীন পণ্য বিক্রির অপরাধে বহদ্দারহাটের জান্নাত বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার, মেয়াদবিহীন ফিরনি বিক্রি ও বাইরে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে ইফতারি বিক্রির অপরাধে জামান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা।
চাটগাঁ নিউজ/এসএ





