পড়া হয়েছে: 70
চাটগাঁ নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। শিক্ষার্থীদের যাতায়াত ও ভোট দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের সব পরীক্ষা ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে না। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে জানা যাবে।
এর আগে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/এসএ





