ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠেয় এই সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে সিরিজটি। অংশ নেওয়া তিন দলই লিগ পর্বে একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে।

লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
সিরিজে অংশ নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে।

একই দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত ইকবাল স্টেডিয়ামে তিন দলের অনুশীলন চলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ অক্টোবর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।

এরপর ৫ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ৬ অক্টোবর আবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৮ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ১১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে এবং ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ অক্টোবর খেলবে ফাইনাল। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পাবে তিন দলের তরুণ ক্রিকেটাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল, জান্নাতুল ফেরদৌসি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top