আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সময়–অসময় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসফাহান শহরেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অবস্থিত বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
ইরানে হামলার ঘটনায় সরকারি কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। তবে সরকারঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, রাতভর রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন এবং কয়েকটি নিরাপত্তা সদর দপ্তরে হামলা হয়েছে।
এ ছাড়া দেশজুড়ে নয়টি হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কিছু হামলা স্কুল ও আবাসিক ভবনের কাছাকাছি এলাকায় হয়েছে। এতে বিভিন্ন স্থানে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত বেসামরিক নিহতের সংখ্যা প্রায় ৮০০–এর কাছাকাছি। আহতের সংখ্যা ৫ হাজারের বেশি।
তিনি বলেন, আহতদের মধ্যে অনেকেই আগে থেকেই অসুস্থ ছিলেন। হামলার কারণে কিছু হাসপাতাল থেকে তাদেরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় সরিয়ে নিতে হয়েছে। পরিস্থিতিকে তিনি ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





