চাটগাঁ নিউজ ডেস্ক : অমর একুশে উপলক্ষে জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘জিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ১১টায় নগরের অপর্নাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে চিত্রাঙ্কন, রচনা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় তিন বিভাগে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির ৪৫ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর বিভাগীয় সম্পাদক নাট্যজন প্রদীপ দেওয়ানজী।
জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অপর্নাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আবু ছৈয়দ সিআইপি, জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, চারুশিল্পী আমিরুল হক এমরুল উপস্থিত থাকবেন।
চাটগাঁ নিউজ/এসএ





