জাল নোটসহ চক্রের দুই সদস্য ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ফটিকছড়ি উপজেলার হারুয়াছড়ি এলাকার মো.পারভেজ (২৯) ও আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের খুরুস্কুল এলাকার মো. আলমগীর হোসেন (৩১)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) চকবাজার থানার চকবাজার এলাকায় জাল নোট চক্রের সদস্য মো. পারভেজ ও মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ১৩ হাজার ৫০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জাল নোটের উৎস এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top