জয়ার সাথে কফি খাবেন? বিল কিন্তু নিজের

বিনোদন ডেস্ক: কফি খাওয়ার দাওয়াত দিয়েছেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেত্রী, মডেল ও প্রযোজক জয়া আহসান। তবে কফির বিল দিতে হবে নিজেকে। কফি খাওয়ার সময় জয়া আহসান শুধু আপনাকে সঙ্গ দেবে। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমনই একটি পোস্ট করেছে তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড আইডিতে জয়া আহসান এই পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‌‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। শুভ সাহা লিখেছেন, ‘সঙ্গ না দিলেও চলবে, বিলটা দিয়া দিয়েন’। কেউ লিখেছে, ‘কফি খাবো না বুড়ির সাথে মুড়ি খাব’। আবার কেউ লিখেছেন, ‘সঙ্গী তো পেয়ে যাবে, কিন্তু বিল দেওয়ার পরও হাসি থাকবে তো?’

জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) ৩ বার জয় করেছেন। এছাড়া অভিনয়ে অনবদ্য অবদানের জন্য তিনি বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top