ছিনতাইকারির হামলায় বিদেশি প্রতিষ্ঠানের কর্মী আহত

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের হালিশহর থানা এলাকার ছোটপুলে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন মো. মুরাদ হোসাইন নামে এক যুবক। তিনি কেইপিজেডেস্থ পার্ক বাংলাদেশ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া পাচঁটার দিকে নগরের ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মুরাদ হোসাইন জানান, কেইপিজেডে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে নগরের ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে তিনজন ছিনতাইকারী লাঠি ও চাকু নিয়ে আমার ওপর হামলা চালায়।

এ সময় তারা আমার বাম হাতে আঘাত করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নেয়। ঘটনার পর ছিনতাইকারীরা পাশের টিআই মোটরস সংলগ্ন একটি গলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) গোলামুর রহমান জানন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করার পরে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top