চাটগাঁ নিউজ ডেস্ক : চিটাগাং ডিভিশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম নগরের লালখান বাজারে অবস্থিত স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ ইন্সপেক্টর সিআইডি রফিক উল্লাহ, বিশেষ অতিথি সিআইডি ইন্সপেক্টর মোহাম্মদ হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোস্তফা আল মামুন ও নবী হোসেন।
সভাপতি ও অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি হয়। শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠান সফল ও প্রাণবন্ত হয়ে উঠে।
চাটগাঁ নিউজ/এসএ






